Publisher
Published Date
05-05-2026
Edition
Isbn
Country
Bangladesh.
Language
Bangla.
Pages
Price
TK 380 TK 285
প্রকাশকের কথা
আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর অশেষ মেহেরবাণীতে বাংলাদেশ ইসলামিক সেন্টার কর্তৃক অনুদিত ও প্রকাশিত ‘সহীহ মুসলিম’ প্রথম খণ্ডের সপ্তম সংস্করণ প্রকাশ পেলো। এ সংস্করণটি নতুন আঙ্গিকে প্রকাশ করা হয়েছে। পূর্বে মূল হাদীছের আরবীর যে ফন্ট ছিলো তা বাদ দিয়ে আরবীর নতুন ফন্ট যুক্ত করা হয়েছে। পুনরায় সম্পাদনা করে ভুল-ত্রুটি সংশোধন ও পরিমার্জন করা হয়েছে। হাদীছের পূর্বের ক্রমিক নং এর স্থলে সাম্প্রতিককালে প্রকাশিত মূল আরবী গ্রন্থ থেকে ক্রমিক নং সংযোজন করা হয়েছে। এক্ষেত্রে মুয়াস্সাতুর রিসালাতিন নাশিরুন (রিসালাহ পাবলিশার্স) কর্তৃক সিরিয়ার দামেশ্ক ও লেবাননের বৈরূত থেকে প্রকাশিত সহীহ্ মুসলিম দ্বিতীয় সংস্করণ (২০১৫ খৃস্টাব্দ/১৪৩৬ হিজরী) এর অনুসরণ করা হয়েছে। আমাদের নতুন প্রকাশিত সহীহ মুসলিম-এ হাদীছের তিনটি ক্রমিক নং ব্যবহার করা হয়েছে। প্রথম নাম্বারটি গোটা কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যবহৃত ক্রমিক, দ্বিতীয়টি অধ্যায়ের ক্রমিক এবং তৃতীয়টি পূর্বের মূল গ্রন্থের ক্রমিক নাম্বার। দ্বিতীয় এবং তৃতীয় ক্রমিক নাম্বার আল মাকতাবাতুশ শামেলাতেও ব্যবহৃত হয়েছে। তাই কোনো পাঠক যদি কম্পিউটারের মাধ্যমে আল মাকতাবাতুশ শামেলা থেকে হাদীছটি খুঁজে বের করতে চান, তাহলে তৃতীয় ক্রমিক নাম্বারটি ব্যবহার করে বের করতে পারবেন। অধিকন্তু হাদীছের শেষে উক্ত হাদীছটি সহীহ মুসলিম এর অন্য কোথাও থাকলে অথবা অন্য কোনো হাদীছ গ্রন্থে থাকলে নাম্বারসহ তারও রেফারেন্স দেওয়া হয়েছে। ফলে পাঠক হাদীছটি অন্য হাদীছ গ্রন্থ থেকেও সহজেই খুঁজে বের করতে পারবেন।
তাছাড়া এ সংস্করণে উন্নত মানের কাগজ ও নতুন প্রচ্ছদ দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করেছি হাদীছ গ্রন্থটির অনুবাদ যথাসম্ভব ভুল-ত্রুটি মুক্ত করে সুন্দরভাবে প্রকাশ করতে। তারপরও ভুল-ত্রুটি থাকা খুবই স্বাভাবিক। পাঠকবর্গের নিকট আমাদের বিনীত আরজ, কোথাও ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে উপেক্ষা না করে অবশ্যই আমাদের দৃষ্টি আকর্ষণ করবেন।
আল্লাহ আমাদের সহায় হোন। আমীন ॥