📞 01732953670  · ✉ [email protected]

Monthly Prithibi(April-2020)

প্রকাশিত: 02 Dec 2018
Monthly Prithibi(April-2020)

তাওবাহ কবুলের সময়ের মধ্যে তাওবাহ হওয়া

অর্থাৎ তাওবাহকারীকে শারী‘আত নির্ধারিত তাওবার সময়ের মধ্যে তাওবাহ সম্পন্ন করতে হবে। আর তাওবাহ কবুলের সময় হলো, মৃত্যু উপস্থিত হওয়ার আগে এবং সূর্য পশ্চিম দিগন্তে অস্তমিত হওয়ার পূর্ব পর্যন্ত। বস্তুতঃ যারা পাপ কর্ম করে, আর বারবার পাপ ও নাফরমানী করতেই থাকে এবং


তাওবাহ করতে এতটাই বিলম্ব করে যে, তার মৃত্যু এসে যায়, তখন বলে আমি এখন তাওবাহ করছি। এ শ্রেণীর মানুষের তাওবাহ সঠিক নয়, তাদের তাওবাহ প্রত্যাখ্যাত হবে। কারণ এ তাওবাহ মূলতঃ আল্লাহর ভয় থেকে হয় না বরং এ ধরনের তাওবাহ হয় মৃত্যু এসে গেছে তাই বাধ্য হয়ে। এই তাওবাহ করার পর তার সামনে আর গুনাহ ও পাপ করার মতো যথেষ্ট সময় থাকে না। এই ধরনের তাওবাহ যে কবুল হয় না তার প্রমাণ হলো মহান আল্লাহর বাণী, {إِنَّمَا التَّوْبَةُ عَلَى اللَّهِ لِلَّذِينَ يَعْمَلُونَ السُّوءَ بِجَهَالَةٍ ثُمَّ يَتُوبُونَ مِنْ قَرِيبٍ فَأُولَئِكَ يَتُوبُ اللَّهُ عَلَيْهِمْ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا. وَلَيْسَتِ التَّوْبَةُ لِلَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ حَتَّى إِذَا حَضَرَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ إِنِّي تُبْتُ الْآنَ وَلَا الَّذِينَ يَمُوتُونَ وَهُمْ كُفَّارٌ أُولَئِكَ أَعْتَدْنَا لَهُمْ عَذَابًا أَلِيمًا} ‘আল্লাহ অবশ্যই সেসব লোকের তাওবাহ কবুল করবেন যারা অজ্ঞতাবশতঃ মন্দ কাজ করে এবং তাড়াতাড়ি তাওবাহ করে, এরাই তারা যাদের তাওবাহ


আল্লাহ কবুল করেন। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। তাওবাহ তাদের জন্য নয়, যারা আজীবন মন্দ কাজ করে, অবশেষে তাদের কারো মৃত্যু উপস্থিত হলে সে বলে, আমি এখন তাওবাহ করছি এবং তাদের জন্যও নয়, যাদের মৃত্যু হয় কাফির অবস্থায়। এরাই তারা যাদের জন্য আমরা কষ্টদায়ক শাস্তির ব্যবস্থা করেছি’, [আনÑনিসা, ১৭, ১৮]। অর্থাৎ যারা আখিরাতে পাপের পরিণামের ব্যাপারে উদাসীন ও অসতর্ক হয়ে পাপ করে কিংবা যারাই আল্লাহর অবাধ্য হয়ে চলে তারাই অজ্ঞ ও মুর্খ, তারা যখন মৃত্যু আসার পূর্বে তাওবাহ করে তাহলে তাদের তাওবাহ কবুল হবে। আর যখন জান গলার কাছে এসে যায়, শ্বাস ও দম বন্ধ হয়ে আসে, গোঙ্গানী শব্দ বের হতে থাকে এবং জীবনের আশা আর থাকে না, সে সময়ের তাওবাহ কোন কাজে আসবে না। এ সময়ের তাওবাহ কবুল হবে না। যেমন ফির‘আউনের বেলায় ঘটেছে। সে যখন পানিতে হাবুডুবু খাচ্ছে, মৃত্যুর সাথে লড়ছে সে সময় তার ঈমানের ঘোষণা ও প্রকাশ কোন কাজে আসেনি, [তাফসীর ইবন কাসীর ১/৪০৯Ñ ৪১০]। এ সময়ের তাওবাহ যে কবুল হয় না সে সম্পর্কে ‘আব্দুল্লাহ ইবন ‘উমার বর্ণিত হাদীসে নাবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেন, إِنَّ اللَّهَ يَقْبَلُ تَوْبَةَ الْعَبْدِ مَا لَمْ يُغَرْغِرْ নিশ্চয় আল্লাহ বান্দার তাওবাহ কবুল করেন যতক্ষণ না সে (মৃত্যু যন্ত্রণায়) গরগর করে, [মুসনাদ আহমাদ ১০/৩০০, নং ৬১৬০, সুনানুত তিরমিযী ৫/৩৪৫, নং ৩৫৩৭, তিনি হাদীসটিকে হাসান গারীব বলেছেন, আলবানী হাসান বলেছেন]।