📞 01732953670  · ✉ [email protected]

Monthly Prithibi (June - 2022)

প্রকাশিত: 01 Jun 2022
Monthly Prithibi (June - 2022)

মার্চ স্বাধীনতার মাস

রক্তঝরা উত্তাল মার্চ। বাংলাদেশের স্বাধীনতার মাস। গণতান্ত্রিক অধিকার হরণের ষড়যন্ত্র অন্যায়, জুলুম ও হত্যাযজ্ঞের নাগপাশ থেকে জাতিকে মুক্ত করার জন্য ১৯৭১ সালের এই মাসের ২৬ তারিখেই স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল। তারপর দীর্ঘ নয়মাস সংগ্রামের পর রক্তের সাগর পেরিয়ে বাংলাদেশের সবুজ জমিনে রক্তলাল স্বাধীনতার পতাকা ছিনিয়ে এনেছিল এদেশের দামাল ছেলেরা। স্বাধীনতার ন্যায় স্বাধিকারের জন্যও এদেশের জনগণ রক্ত ও জীবন দিয়েছে বারবার। কখনো ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য আবার কখনো বা গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য। গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্তও হয়েছে বারবার। কখনো একদলীয় স্বৈরতন্ত্রের কারণে আবার কখনো স্বৈরশাসকের কারণে। তবে জনগণের দুর্বার আন্দোলনের কাছে তাদেরকে পরাজিত হতে হয়েছে। স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে স্বাধীনতার এ মাসে তাদেরকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি।
যে চেতনার ভিত্তিতে স্বাধীনতার যুদ্ধ সংঘটিত হয়েছে, তাহলো জুলুম, শোষণ ও বৈষম্যের অবসান ঘটিয়ে একটি ন্যায়ানুগ সুষম সমাজ প্রতিষ্ঠা, মানুষের অধিকার নিশ্চিত করা, গণতন্ত্রকে সমুন্নত রাখা এবং সুশাসন সুনিশ্চিত করা। কিন্তু স্বাধীনতার প্রায় অর্ধশতাব্দী অতিক্রান্ত হতে চললেও সেগুলো এখনো সুনিশ্চিত হয়নি।